মেথডের প্যারামিটার হিসেবে এ্যারে পাঠানো(Passing Array to method)


আমরা মেথডের প্যারামিটার চ্যাপ্টারে দেখেছিলাম কোন একটি মেথড কল(Call) করার সময় এর প্যারামিটার (Parameter) হিসেবে ভেরিয়েবলকে পাঠানো যায়। ঠিক একইভাবে এ্যারেকেও মেথডের প্যারামিটার হিসেবে পাঠানো যায়। চলো দেখি।




একটি এ্যারে আছে আমাদের হাতে এবং একটি মেথড বানিয়েছি। এখন চাচ্ছি মেথডটি কল করার সময় এ্যারেটিকে প্যারামিটার হিসেবে পাঠাবো। একদম সহজ।




মেথডটিকে কল করার সময় সাধারন ভেরিয়েবল এর নামের মতই এ্যারের নামটি বসিয়ে দিয়েছি () এর মধ্যে। আর মেথডের () মধ্যে ডাটা টাইপ এর ভেরিয়েবল এর নাম তো দিতেই হতো ভেরিয়েবল প্যারামিটার নিতে। এখানে শুধু শেষে [] যোগ করেছি। ব্যস।