উপরের উদাহরণটায় দেখো। প্রজ্ঞা যখন খাতায় I love my sister Prachi. কথাটা 5 বার লিখলো তখন ও কিভাবে কাজটা করছে একটু ভেঙ্গে দেখি। দেখো তো ব্যাপারটা এরকম না?
১. প্রজ্ঞা প্রথমে 1 থেকে গুনতে শুরু করবে।
২. ওকে লিখতে বলা হয়েছে 5 বার সুতরাং ও চেক করে দেখবে 1 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান কি না। দেখবে ছোট।
৩. তাহলে ও খাতায় I love my sister Prachi. কথাটা লিখবে।
৪. এর পর ও গণনার সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেবে। অর্থাৎ আগে ছিল সেটা 1 এখন হয়ে যাবে 2।
৫. এবার আবার ও চেক করে দেখবে 2 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান কি না। দেখবে ছোট। সুতরাং আবার ও I love my sister Prachi. কথাটা লিখবে।
৬. এর পর ও গণনার সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেবে। অর্থাৎ আগে ছিল সেটা 2 এখন হয়ে যাবে 3।
৭. এবার আবার ও চেক করে দেখবে 3 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান কি না। দেখবে ছোট। সুতরাং আবার লাইনটা লিখবে।
৮. লেখার পরিমান 1 বাড়াবে। সেটা হয়ে যাবে এবার 4।
৯. আবার চেক করে দেখবে 4 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান কি না। দেখবে ছোট।
১০. আবার লাইনটা লিখবে।
১১. সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেবে। অর্থাৎ আগে ছিল সেটা 4 এখন হয়ে যাবে 5।
১২. আবার চেক করে দেখবে 5 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান কি না। দেখবে ছোট নয় কিন্তু সমান।
১০. আবার লাইনটা লিখবে।
১১. সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেবে। অর্থাৎ আগে ছিল সেটা 5 এখন হয়ে যাবে 6।
১৩. আবার চেক করে দেখবে 6 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান কি না। দেখবে ছোটও নয়, সমানও নয় বরং বড়।
১৪. ও তখন লেখা বন্ধ করে দেবে।
ঠিক এইভাবেই ও যতক্ষণ না 5 বার I love my sister Prachi. লেখাটি লেখা হচ্ছে ততক্ষণ চালিয়ে যাবে। আর যখনই দেখবে 5 বার লেখা হয়ে গেছে ও লেখা থামিয়ে দেবে।
কিন্তু এখানে খেয়াল করে দেখো ও কিন্তু যতো যা-ই করুক না কেন ২,৩,৪ এই তিনটি ধাপের কাজই বারবার করছে।
তার অর্থ হলো:
১. ওকে চেক করে দেখতে হচ্ছে যতবার লেখা হয়েছে সেটার পরিমান যতবার লিখতে বলা হয়েছে তার চেয়ে কম বা সমান কি না।
২. যেটা লিখতে বলা হয়েছে সেটা লেখা।
৩. লেখার পরে যতবার লেখা হয়েছে তার পরিমান এক বাড়িয়ে দেয়া।
আর দুটো কাজ এই 3 টি ষ্টেপের বাইরে করতে হচ্ছে। সেটা হলো:
১. 1 থেকে গণনা শুরু করা।
২. যতবার লিখতে বলা হয়েছে গণনার সংখ্যাটা তার চেয়ে বেশি বার হয়ে গেলেই লেখা থামিয়ে দেয়া।
এখন মজার ব্যাপারটা হলো প্রোগ্রামে For Loop ঠিক একইভাবে কাজ করে। চলো আমরা একটা প্রোগ্রাম লিখে দেখি।

এটার আউটপুটটা দেখো:

এবার কোডটি একটু ভেঙ্গে বলি। কোডটি আবার দেখো:

এখানে a কে বলা হয় For Loop এর initialization অর্থাৎ প্রজ্ঞা 1 থেকে গুণতে শুরু করলো আর আমরা এখানে i এর ভ্যালু 1 সেট করেছি। একই কথা।
b হচ্ছে কন্ডিশন। এটাকে বলা হয় For Loop এর Condition অর্থাৎ প্রজ্ঞা চেক করে দেখছিলো তার গণনার পরিমান তাকে যত বার লিখতে বলা হয়েছে তার চেয়ে কম বা সমান কি না। আমরাও এখানে চেক করে দেখছি যে i এর ভ্যালু 5 এর চেয়ে ছোট বা সমান কি না। যদি i এর ভ্যালু 5 এর চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে সে c এ যাবে অর্থাৎ তাকে যে কাজটি করতে বলা হয়েছিলো সেটা করতে যাবে।
c হচ্ছে কাজ। অর্থাৎ প্রোগ্রামকে যে কাজটি করতে বলা হয়েছে। প্রোগ্রাম এটি তখনই সম্পাদন করবে যখন দেখবে b এ চেক করা কন্ডিশনের রেজাল্ট সত্য হবে। মানে i এর ভ্যালু 5 এর চেয়ে ছোট অথবা সমান হবে।
d হচ্ছে ইনক্রিমেন্ট(Increment)। আমরা তো ইনক্রিমেন্টের সাথে আগেই পরিচিত। ++ কোন ভেরিয়েবলের মান 1 বাড়িয়ে দেয়। এখানে i এর ভ্যালু 1 বাড়িয়ে দেবে।
এবং আবার কন্ডিশন চেক করবে বা b সম্পাদন করবে, কন্ডিশনের রেজাল্ট সত্য হলে তাকে যে কাজটি করতে বলা হয়েছে অর্থাৎ c সম্পাদন করবে, করে আবার ইনক্রিমেন্ট করবে বা d সম্পাদন করবে।
এভাবে চলতেই থাকবে যতক্ষণ না কন্ডিশনের রেজাল্ট মিথ্যা হয়।
এখানে একটা বিষয় উল্লেখ্য যে a এর কাজ কিন্তু শুধু এক বারই হবে। তারপর পর্যায়ক্রমে প্রথমে b, তারপর c এবং তারপর d এর কাজ চলতেই থাকবে যতক্ষণ না কন্ডিশনের রেজাল্ট মিথ্যা হয়।
এবং আরেকটা ব্যাপার হলো d তে শুধু increment না decrement ও ব্যবহার করা যায়। চলো আমরা decrement ব্যবহার করে একটা উদাহরণ দেখি।

রেজাল্ট কিন্তু একই:

এই জায়গাটুকু আমি ব্যাখ্যা করবো না। তোমাদের চিন্তার খোরাক হিসেবে রেখে দিলাম। ভালো করে মন দিয়ে দেখো। আশা করি উদঘাটন করতে পারবে কি হচ্ছে এখানে।
এবার আমরা আরেকটু ফিচার যোগ করি। কত বার কাজটি করা হলো তার পরিমানও আমরা দেখতে চাই।

রেজাল্ট দেখো:

মজার তাই না।
আশা করছি For Loop কিভাবে কাজ করছে তোমরা বুঝতে পেরেছে। এখন দেখি For Loop এর সিনট্যাক্সটা তাহলে কি রকম।
for(initialization; condition; increment/decrement) {
// Statements
}
এখন তোমাদের প্রোগ্রামে যখনই কোন কাজ বার বার করার প্রয়োজন পড়বে তখনই For Loop ব্যবহার করতে পারবে আশা করি।