এবার ধরে প্রজ্ঞা আর প্রাচী কলেজে গেছে। হঠাৎ প্রজ্ঞার শরীর খারাপ লাগা শুরু করলো, বাসায় চলে যাবে। প্রাচী তখন প্রজ্ঞাকে বললো ঠিক আছে বাসায় যাবে যখন যাও, কিন্তু আজকে তো আকাশ মেঘলা, যে কোন সময় বৃষ্টি আসতে পারে।
বাসায় গিয়ে রুমের জানালা যদি খোলা দেখো তাহলে জানালাটা বন্ধ করে দিও।
এখন প্রজ্ঞা বাসায় এলো।
জানালাটা চেক করে দেখলো খোলা আছে।
জানালাটা বন্ধ করে দিলো।
এখানে প্রজ্ঞা যেটা করলো সেটা আসলে একটা ডিসিশন মেকিং। ও জানালাটা চেক করে দেখলো, দেখলো খোলা আছে, জানালাটা বন্ধ করে দিলো।
এই যে একটা চেকিং করা এবং তার ভিত্তিতে কোন একটা কাজ করা এটাই বাস্তব জীবনে ডিসিশন মেকিং। বাস্তব জীবনে আমরা এরকম সব সময়ই করি।
প্রোগ্রামেও এই কাজ একই ভাবে করা যায়। প্রোগ্রামকেও বলে দেয়া যায় যে তুমি এই কন্ডিশন চেক করে দেখবে, যদি চেকিং এর রেজাল্ট true হয় তাহলে এই কাজটি করবে।