সামনে প্রাচীর ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা। কিন্তু প্রাচীর পড়াশুনায় একদম মন নেই। এটা দেখে তো প্রাচীর মা একদম ক্ষেপে বুম। ওকে বলে দিলো তোমাকে চাপ না দিলে কাজ হবে না। একদম কন্ডিশন বেঁধে দিলো।
তুমি যদি GPA 5 পাও তাহলে তোমাকে ইংল্যান্ডে পড়তে পাঠাবো।
যদি GPA 4 এর উপরে পাও তাহলে তাহলে দেশেই ভালো একটা কলেজে পড়াবো।
যদি GPA 4 এর নিচে পাও তাহলে সাধারণ কলেজে পড়াবো।
আর যদি ফেইল করো তাহলে এ্যাক্কেরে বিয়ে দিয়ে দেবো।
মজার একটি সিচুয়েশন।
এরকম ক্ষেত্রে যখন প্রোগ্রামে মাল্টিপল সিচুয়েশন ঘটার সম্ভাবনা থাকে এবং আলাদা আলাদা সিচুয়েশন এর জন্য আলাদা কাজ করতে হয় তখন if….else…if এর মাধ্যমে কাজটা করা যায়।
চলো আমরা উপরের উদাহরণটাই if…else….if ব্যবহার করে প্রোগ্রাম করে দেখি:

আউটপুটটি দেখো:

ওয়াও!!! প্রাচী তো ইংল্যান্ডে পড়তে যাচ্ছে তাহলে।
এবার তাহলে প্রাচীকে বিয়ে দিয়ে দিই।

আউটপুট:

এভাবে তুমি প্রাচীকে বিভিন্ন GPA দিয়ে দেশের ভালো কলেজে পড়াতে পারবে, খারাপ কলেজে পড়িয়েও দেখতে পারবে।
এবং যখন তোমার প্রোগ্রামে কোন মাল্টিপল সিচুয়েশন এর উপর ভিত্তি করে আলাদা আলাদা কাজ করার প্রয়োজন হবে তখন খুব সহজেই if….else…if এর মাধ্যমে কাজটি করতে পারবে।
আর এখানে আরো একটি ফিচার যোগ করা যায়। যদি কোন একটি সিচুয়েশনই না ঘটে তাহলে বাই ডিফল্ট প্রোগ্রাম কি কাজ করবে তা বলে দেয়া যায়। যেমন:

মার্ক করা কোডটুকু যোগ করে দিলেই হবে। অর্থাৎ কোন কন্ডিশনই যদি true না হয় তাহলে প্রোগ্রাম এখানকার statement টি এক্সিকিউট করবে।
তাহলে if….else…if এর সিনট্যাক্সটা তো তোমরা ইতোমধ্যে বুঝেই ফেলেছ। শুধু উল্লেখ করার জন্য এখানে দিয়ে দিলাম।
if(condition1){
//code to be executed if condition1 is true
}else if(condition2){
//code to be executed if condition2 is true
}
else if(condition3){
//code to be executed if condition3 is true
}
...
else{
//code to be executed if all the conditions are false
}