If……Else…..If


Switch Case

একটু আগেই আমরা if…else…if এর কাজ দেখলাম। switch case এর কাজও একই রকম। অর্থাৎ if…else…if দিয়ে যা করা যায় switch case দিয়েও একই কাজ করা যায়। শুধু সিনট্যাক্সটা আলাদা।

Switch Case এর সিনট্যাক্সটা এরকম:

switch(expression){

case value1:

//code to be executed;

break; //optional

case value2:

//code to be executed;

break; //optional

......

default:

code to be executed if all cases are not matched;

}

আগের if….else….if এর উদাহরণটাই আমরা Switch Case এ প্রোগ্রাম করে দেখতে পারি।




এখানে প্রথমে ভেরিয়েবলটিকে switch() এই ব্র্যাকেটের মধ্যে নিতে হয়। এর if…else…if এর if(condition) এবং else if(condition) এই দুটোর সমতুল্য হচ্ছে case value:

আর সেখানে সবশেষে যে else ছিলো এখানে default: হচ্ছে তার মত একই কাজ করে।

আর এখানে break একটা নতুন জিনিস দেখতে পাচ্ছো। break এর কাজ হলো প্রোগ্রামের এক্সিকিউশন থামিয়ে দেওয়া। তুমি যদি break না দাও তাহলে কোন একটি case মিলে যাওয়ার পর সেটার statement এক্সিকিউট করে আবার পরের case চেক করতে যাবে। আর প্রত্যেকবারই মিলে যাওয়া case এর statement এক্সিকিউট করার পরও default এর statement টা এক্সিকিউট করবে।

দেখো আমি সবগুলো থেকে break উঠিয়ে দিয়েছি।




এটার আউটপুট এখন দেখো:




“Fail” case এর statement ও এক্সিকিউট করেছে আবার default এর statement ও এক্সিকিউট করেছে। এই বিষয়টি মাথায় রাখতে হবে Switch Case ব্যবহারের ক্ষেত্রে।