মাঝে মাঝে দেখবে তুমি কোন কোড লেখার পর মনে হবে এভাবে কোড লিখে মনে হয় ভুল করছি। অন্যভাবে লিখলেই ভালো হবে। আবার এতক্ষণ পর্যন্ত যা কোড লিখেছ সেটাও রেখে দিতে চাচ্ছ যাতে পরে যা কো লিখবে সেটা যদি কাজ না করে তাহলে আবার আগের কোডগুলোতেই কাজ করবে।
এরকম সিচুয়েশন তৈরী হলে আগের কোডগুলো তুমি কমেন্ট করে রেখে নতুন করে কোড লেখা শুরু করতে পারো। তাতে আগের কোডগুলো হারিয়ে যাবে না। নতুন কোড কাজ না করলে আগের কোড আন-কমেন্ট করে সে কোডগুলোতে কাজ করতে পারো।
আসলে কোন কোডকে কমেন্ট করার উদ্দেশ্য হলো, যখন জাভা দেখে কোন কোড কমেন্ট করা আছে তখন সে সেটা এক্সিকিউট করে না।
কোড কমেন্ট দুই ভাবে করা যায়। সিংগেল লাইন আর মাল্টিপল লাইন।