এই বিষয়টি আরো আগে হয়তো পরিচয় করে দেওয়ার প্রয়োজন ছিলো। কিন্তু আগে করি নি প্রধানত এই কারণে যে মূল কনসেপ্টগুলো আগে বুঝার আগে যদি এটি নিয়ে আসি হয়তোবা তোমরা দ্বিধান্বিত হয়ে পড়তে পারো।
কিন্তু এখন এটি জানা প্রয়োজন।
জাভা কীওয়ার্ড হলো জাভার নিজস্ব কিছু রিজার্ভ ওয়ার্ড যেগুলোকে তুমি কোন আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। অর্থাৎ তুমি কোন class, variable, method যে কোন কিছুর নাম হিসেবে ব্যবহার করতে পারবে না।
নিচে সেই রিজার্ভ ওয়ার্ডগুলোর তালিকা দিয়ে দিচ্ছি।
সবগুলো হয়তো একবারে মুখস্থ করা সম্ভব না হলেও ধীরে ধীরে কাজ করতে করতে তুমি ঠিকই সবগুলো কীওয়ার্ডের সাথেই পরিচিত হয়ে যাবে। তখন কোড লেখার সময় এমনিতেই মাথায় থাকবে কোন ওয়ার্ডটি আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে না। সুতরাং এতগুলো শব্দ দেখে চিন্তিত হবার কিছু নেই। কিন্তু কয়েকবার অবশ্যই চোখ বুলিয়ে নিও।