package বিষয়টা খুব সহজ। তুমি তোমার কম্পিউটার বা মোবাইলে অডিও গানগুলো এক ফোল্ডারে আবার ভিডিও গানগুলো আরেক ফোল্ডারে যেমন রাখো, ঠিক তেমনি একটা ব্যাপার।
যখন তোমার জাভা প্রজেক্ট অনেক বড় হয়ে যাবে, তার অর্থ ক্লাশ সংখ্যাও অনেক বেড়ে যাবে তখন তুমি একই ধরণের ক্লাশগুলোকে আলাদা আলাদ প্যাকেজ করে রেখে দিতে পারো। যেমন এতক্ষণ ধরে আমরা যত প্র্যাকটিস করলাম সব ক্লাশগুলো একই প্যাকেজের মধ্যে ছিলো, প্যাকেজটির নাম ছিলো amrasobaiprogrammer

এখন আমরা প্যাকেজ বুঝার জন্য নতুন একটি প্যাকেজ তৈরী করবো।

এরপর:

ব্যস নতুন একটি প্যাকেজ তৈরী হয়ে গেলো:

এর প্যাকেজের ভেতরে এখন একটি নতুন ক্লাশ তৈরী করবো:

হয়ে গেল newpackage এর ভেতরে একটি নতুন ক্লাশ NewClass

এখন NewClass এর ভেতর কিছু কোড লিখি:

এখন newpackage এর NewClass এর একটি অবজেক্ট তৈরী করতে চাই আমরা amrasobaiprogrammer প্যাকেজের AmraSobaiProgrammer ক্লাশে।
তাহলে আমাদের NewClass ক্লাশটিকে আগে AmraSobaiProgrammer ইমপোর্ট(Import) করতে হবে। কারণ দুটো ক্লাশ আছে দুটো আলাদা প্যাকেজে। প্যাকেজ একই হলে ইমপোর্ট করার প্রয়োজন পড়ে না। যার কারণে আমরা এতক্ষণ যা প্র্যাকটিস করেছি কখনো ইমপোর্ট করতে হয় নি। কারণ আমাদের সব ক্লাশই amrasobaiprogrammer প্যাকেজের ভেতরে তৈরী করেছিলাম।
ইমপোর্ট করার নিয়মটা এরকম: import package_name.class_name;
