ইন্সটল NetBeans


আমরা প্রথম প্রোগ্রামটি লিখেছিলাম Notepad এ। আমরা নোটপ্যাড এ আর কোড লিখবো না, কারণ যখন কোন ভুল করে ফেলবো Notepad আমাদের কোন সাজেশন দিতে পারবে না। তাই এখন থেকে আমরা Netbeans ব্যবহার করবো। এটি একটি কোড এডিটর বা IDE ও বলা হয় একে। Netbeans এ কোড লিখলে যখনই কোন ভুল করে বসবে সাথে সাথে এটি আমাদের দেখিয়ে দেবে যে আমরা ভুল কোড লিখেছি।

এর জন্য আমাদের প্রথমে Netbeans ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

ব্রাউজার থেকে https://netbeans.org/downloads/ এই URL এ গিয়ে




এখান থেকে Netbeans for Java ডাউনলোড করো এবং ইন্সটল করে ফেলো। ইন্সটল শেষ হলে Netbeans চালু করো।