প্রজেক্ট তৈরী করা

Netbeans চালু হলে এখানে আমাদের একটি প্রজেক্ট(Project) তৈরী করতে হবে। প্রজেক্ট তৈরী করার জন্য নিচের নিয়মে কাজ করো:

প্রথমে File এ ক্লিক করে New Project এ ক্লিক করো।




এরকম একটি স্ক্রীণ আসবে:




এখানে খেয়াল রেখো যে 1 এ জাভা এবং 2 এ Java Application সিলেক্টেড রেখে Next এ ক্লিক করো।




এখানে 1 এ প্রজেক্টের একটি নাম দাও ধরো AmraSobaiProgrammer এবং 2 এ Browse বাটনে ক্লিক করে প্রজেক্ট লোকেশন সিলেক্ট করো, অর্থাৎ প্রজেক্টটি এর সব ফাইল কোথায় থাকবে।

এরপর Finish বাটনে ক্লিক করো।

প্রজেক্ট তৈরী হয়ে এরকম একটি কোড এডিটর ওপেন হবে:




আমরা প্রজেক্ট তৈরী করার সাথে সাথে আসলে AmraSobaiProgrammer নামে একটি ক্লাশ(class) তৈরী হয়েছে এবং যার ভেতর একটি মেইন(main) মেথড(method) আছে। আর আমরা যখন কোড করা শুরু করবো তীর চিহ্নিত জায়গাতেই মানে মেইন মেথডের ভেতরে কোড করা শুরু করবো।