Syntax


সিনট্যাক্স হলো কোড লেখার নিয়ম। আমরা বলেছিলাম না যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কম্পিউটারে প্রোগ্রামিং করার জন্য। এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই সিনট্যাক্স আলাদা। যার অর্থ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলোতে কোড লেখার নিয়ম আলাদা। জাভাতে যে নিয়মে তুমি কোড লিখবে PHP তে সেই নিয়মে তুমি কোড লিখতে পারবে না। কারণ তার সিনট্যাক্স বা কোড লেখার নিয়ম আলাদা।


প্রোগ্রামিং এর জগতটাতে ঢুকে পড়ার জন্য আমাদের প্রস্তুতি পর্ব শেষ। এবার এসো আমরা সরাসরি ঢুকে পড়বো প্রোগ্রামিং এর মূল জগতটাতে।

আর এখানে আমাদের যাত্রাটা শুরু হবে “ডাটা” বুঝার মাধ্যমে। কারণ একটা কম্পিউটার প্রোগ্রাম যা করে তার সবই মূলত ডাটাকে ঘিরেই। সেকারণেই আমাদেরকে শুরু করতে হবে “ডাটা” দিয়েই এবং এরপর আমরা ষ্টেপ বাই ষ্টেপ এগিয়ে যাবো।