প্রোগ্রামিং(Programming) কি?

আমরা সহজ কথায় আগে শুরু করি। গেম বা এ্যাপ বানাতে গেলে প্রোগ্রামিং করেই বানাতে হয়। অর্থাৎ প্রোগ্রামিং হলো এমন একটা কাজ যেটা করে তুমি গেম বানাতে পারবে, এ্যাপ বা সফটওয়্যার বানাতে পারবে, হ্যাকারও হতে পারবে :) ।
আবার আরেক কথায় বলা যায় কম্পিউটার প্রোগ্রাম লেখার কাজটাই হলো প্রোগ্রামিং। তাহলে আবার প্রশ্ন এসে যায় কম্পিউটার প্রোগ্রাম কি? চলো আমরা সেটাও ব্যাখ্যা করছি।