জাভা(Java)

অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে জাভা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তা তো আগেই বলেছি। আমরা এখানে অতিরিক্ত বর্ণনা পরিহার করে মূল এবং প্রয়োজনীয় তথ্যগুলো জানবো:

  1. সান মাইক্রোসিস্টেমস (Sun Microsystems) কোম্পানি ১৯৯৫ সালে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তৈরী করে • জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  2. জাভার লানিং কার্ভ(Learning Curve) বেশ হাই। এর অর্থ হচ্ছে জাভা অনেক সহজ একটি ল্যাঙ্গুয়েজ বা জাভা খুব সহজে শেখা যায়
  3. জাভা ল্যাঙ্গুয়েজটি পুরো পৃথিবীজুড়েই খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়
  4. প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মের জন্য সফটওয়্যার, গেইম বা এ্যাপ তৈরী করা যায়। যেমন কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেস্কটপ সফটওয়্যার, কিছু দিয়ে ওয়েব বেইজড সফটওয়্যার আবার কিছু দিয়ে মোবাইল এ্যাপ। কিন্তু জাভা দিয়ে এইগুলো সব প্ল্যাটফর্মের জন্য সফটওয়্যার, গেইম বা এ্যাপ তৈরী করা যায়। এজন্যই জাভাকে বলা হয় থাকে WORA(Write Once Run Anywhere) সাপোর্টেড. আর এজন্যই মূলত জাভা এতো পপুলার।

নিচে গুগল ট্রেন্ড (Google Trend) এর গ্রাফটি দেখলেই বুঝবে জাভা এখনো অনেক পপুলার একটি ল্যাঙ্গুয়েজ।