পূর্ব শর্ত

হ্যাঁ, বইটি পড়ার এবং উপরের জিনিসগুলো শেখার জন্য কিছু পূর্ব শর্ত তো আছেই। চলো দেখে নিই কি কি শর্ত আমাদের পূরণ করতে হবে বইটি পড়ার জন্য:

  1. একেবারে বেসিক ইংরেজী জানতে হবে।
  2. কম্পিউটারে টাইপ করতে পারতে হবে, ফটোকপির দোকানের ছেলেরা যেভাবে দ্রুত টাইপ করে ওরকম না, কীবোর্ড দেখে দেখে লিখতে পারলেই হবে।
  3. ন্যুনতম ইন্টারনেট ব্যবহারের জ্ঞান থাকতে হবে।
  4. কোনভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না। ধীরে ধীরে এগোবে এবং কোন কিছু না বুঝতে পারলে সেটা বাদ দিয়ে পরের চ্যাপ্টারে যাওয়া যাবে না। কোন চ্যাপ্টার না বুঝলে বারবার পড়বে। তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি।
  5. এই জায়গাটুকুতে বলেই রাখি। ইন্সটলেশন এবং জাভা প্রোগ্রামিং এর জন্য পিসিকে রেডি করার এই কয়েকটা ধাপ একটু কম উপভোগ্য মনে হতেই পারে। একটু কষ্ট করে ইন্সটলেশন পার্টটুকু শেষ করো। তারপর যখন দ্বিতীয় চ্যাপ্টারে যাবো তখন থেকে তুমি আশা করি বুঝে ফেলবে প্রোগ্রামিং খুব মজার একটা ব্যাপার।