প্রথম জাভা প্রোগ্রাম


প্রথমে তোমার Notepad প্রোগ্রামটি চালু করো:




এখানে নিচের কোডটুকু লেখো:

 
  public class MyFirstJavaProgram{

public static void main(String args[]){

System.out.println("This is my first Java Program");

} }

 

এবার ফাইলটিকে সেভ করতে হবে। File এ ক্লিক করে Save As এ ক্লিক করো।




এখানে বাম থেকে E: ড্রাইভ সিলেক্ট করো, Save as type থেকে All Files সিলেক্ট করো এবং File name এর জায়গায় ফাইলের নাম দাও MyFirstJavaProgram.java

সব শেষে Save বাটনে ক্লিক করো।

ব্যস তোমার প্রথম জাভা প্রোগ্রামটি লেখা হয়ে গেলো। এখন আমরা প্রোগ্রামটিকে রান করাবো।