ধরো প্রাচী নুডলস রান্না করতে পারে, টাকা গুনতে পারে আর নাচতে পারে। এগুলো হলো প্রাচীর ক্যাপাবিলিটি। অর্থাৎ প্রাচী এই সমস্ত কাজ করতে পারে।
ঠিক এই রকম-ই কম্পিউটার প্রোগ্রাম যদি কিছু পারতে চায় তাহলে তার মেথড থাকতে হয়। অর্থাৎ তুমি যদি চাও তোমার প্রোগ্রাম কিছু একটা করতে পারবে। যেমন ধরো 12 আর 19 এর যোগফল বের করতে পারবে তোমার প্রোগ্রাম, তাহলে তোমার প্রোগ্রামে একটা মেথড তৈরী করতে হবে।
মানুষের যেমন বিভিন্ন কিছু করার ক্ষমতা আছে, তেমনি একটি কম্পিউটার প্রোগ্রামের কোন কিছু করতে পারার ক্ষমতাটাই মেথড। আমরা যদি বলি প্রাচী নাচতে পারে, তাহলে প্রাচীকে আগেই নাচ শিখতে হবে। আর তুমি যদি বলো তোমার প্রোগ্রাম 12 আর 19 এর যোগফল বের করতে পারে তাহলে তোমাকে অবশ্যই 12 আর 19 এর যোগফল বের করতে পারে এরকম একটি মেথড তৈরী করতে হবে তোমার প্রোগ্রামে।