মেথড তৈরী করাটা খুব সহজ। বেসিক সিনট্যাক্সটা দেখো:
modifier return_type method_name(){
method_body
}
অর্থাৎ:
Modifier: এটা আমরা পরে ব্যাখ্যা করবো। আপাতত এখানে শুধু public লিখে দেবো
এরপর একটা স্পেস
তারপর একটি কীওয়ার্ড(Keyword) static (Keyword কী এবং static কী দুটোই আমরা পরে ব্যাখ্যা করবো), অবশ্য এটা অপশনাল(Optional), কিন্তু এই মুহূর্তে ব্যবহার করো। অপশনাল কিভাবে হবে তা আমরা পরে বুঝবো।
এরপর একটা স্পেস
Return Type: এটা নিয়েও আপাতত চিন্তিত হইও না, পরের চ্যাপ্টারেই এটা ব্যাখ্যা করবো, আপাতত আমরা এখানে void লিখবো
তারপর একটা স্পেস
তারপর মেথডের নাম
তারপর (){
তারপর মেথডের বডি: এখানে মূলত সেই কোড বা কোডগুলো থাকবে যার মাধ্যমে তুমি বলে দিবে যে তোমার মেথড কি কি করতে পারবে
এবং সব শেষে একটি }
চলো আমরা একটা মেথডের উদাহরণ দেখি:

আবার যেমন:

আরেকটি উদাহরণ:
