প্রাচী নাচতে পারে। কিন্তু প্রজ্ঞা নাচার জন্য প্রাচীকে অনুরোধ না করলে প্রাচী নাচে না। যেমন: প্রজ্ঞা বললো, প্রাচী একটু নাচো তো। প্রাচী নেচে দেখালো।
তাহলে ব্যাপার এখানে দুটো:
প্রাচী নাচতে পারে অর্থাৎ ওর নাচার ক্যাপাবিলিটি আছে
কিন্তু প্রজ্ঞা নাচতে না বললে প্রাচী নাচে না
ঠিক তেমনি তোমার প্রোগ্রাম এর কোন কিছু করার ক্ষমতা আছে অর্থাৎ তার একটি মেথড আছে। কিন্তু ওই মেথডটি ততক্ষণ পর্যন্ত কোন কিছুই করবে না যতক্ষণ না তাকে অন্য কোথাও থেকে কল(Call) করা হয়।
যেমন তোমার একটি মেথড আছে যার নাম prachiDance এবং এই মেথডটি স্ক্রীণে Prachi is dancing! লেখাটি দেখাতে পারে।
কিন্তু এই মেথডটি Prachi is dancing! লেখাটি স্ক্রীণে দেখাবে না যতক্ষণ না তুমি এটাকে অন্য কোথাও থেকে কল করো।
আমরা তো ইতোমধ্যেই কয়েকটি মেথড তৈরী করে ফেলেছি। চলো তাহলে একটি মেথড কল করে দেখি।
মেথড কল করার নিয়ম আরো সিম্পল। মেথডের নামটি লিখতে হবে, তারপর () এবং সব শেষে একটা ;
যেমন: prachiDance();
নিচের কোডটি দেখো:

প্রোগ্রামটি রান (Run) করলে দেখবে নিচের মত আউটপুট আসবে।

দেখো আমাদের হাতে ৩ টি মেথড আছে কিন্তু আমরা শুরু একটা মেথড কল করেছি আর আউটপুট শুধু ওই একটা মেথডেরই দেখাচ্ছে।
এরকম কোন জায়গা থেকে তুমি একাধিক মেথডকেও কিন্তু কল করতে পারো।

আউটপুট:

আবার একটা মেথডের মধ্যে থেকে তুমি আরেকটা মেথডকেও কল করতে পারো।

আউটপুট:

আমরা main মেথডের মধ্যে শুধু showMyName মেথডটি কল করেছি কিন্তু showMyName মেথডের মধ্যে আবার বাকী দুটো মেথড prachiDance এবং addTwelveAndNineteen কে কল করেছি।