নতুন প্রশ্ন main মেথড কি?





এটা হচ্ছে main মেথড। এটিও তোমার তৈরী করা বাকী ৩ টি মেথডের মতই একটি মেথড। কিন্তু একটু আগেই আমরা বললাম যে কোন মেথড তৈরী করলে তাকে কল না করা পর্যন্ত সে কিছু করে দেখায় না। কিন্তু main মেথডকে তো কোথাও থেকে কল করা হয় নি। তাহলে এর কোডগুলো Run হচ্ছে কিভাবে।

আসলে main মেথড হলো জাভার ডিফল্ট একটি মেথড। যখন তুমি জাভার একটি Class তৈরী করবে এবং তার মধ্যে একটি main মেথড রাখবে, পরিশেষে যখন তুমি তোমার প্রোগ্রামটি Run করবে তখন জাভা দেখবে তোমার প্রোগ্রামে কোন main মেথড আছে কি না। যদি কোন main মেথড পায় তাহলে জাভা সেই main মেথডটি সরাসরি Run করে। আলাদাভাবে তাকে কোথাও থেকে কল করতে হয় না।




আমাদের এই প্রোগ্রামে HighschoolProgrammer একটি ক্লাশ(Class) এবং এর মধ্যে একটি main মেথড আছে যার কারণে প্রোগ্রাম Run করার সময় জাভা যখনই প্রোগ্রামে একটি main মেথড পাচ্ছে সাথে সাথে মেথডটির কোডগুলো Execute করছে। বাকী অন্য কোন মেথডকে কিন্তু সে সরাসরি রান করাবে না। যতক্ষণ না তাদেরকে কল করা হয়।