লোকাল ভেরিয়েবল (Local Variable)


মেথড নিয়ে তো আমরা আগেই জেনে এসেছি। যখন কোন ভেরিয়েবলকে কোন মেথডের ভেতরে ডিক্লেয়ার (Declare) করবে সেটাই মূলত লোকাল ভেরিয়েবল।

নিচের উদাহরণটি দেখো:




এটাই মূলত লোকাল ভেরিয়েবল। কিন্তু লোকাল ভেরিয়েবল নিয়ে কাজ করার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে।

  • যে মেথডের ভেতরে লোকাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছো ওই ভেরিয়েবলটা আসলে ওই মেথডের নিজস্ব সম্পত্তি তুমি অন্য কোথাও থেকে ওই ভেরিয়েবলকে ব্যবহার করতে পারবে না। যেমন:




এখানে তুমি ওই একই মেথডের মধ্যেই ভেরিয়েবলকে ব্যবহার করলে। কিন্তু তুমি যদি আরেকটি মেথড তৈরী করো এবং সেখানে এই ভেরিয়েবলকে ব্যবহার করতে চাও সেটা সম্ভব নয়। যেমন:



এখানে তুমি exampleOfLocalVariable() মেথডে thisIsLocalVariable ডিক্লেয়ার করেছ এবং anotherMethod() নামে আরেকটা মেথড থেকে thisIsLocalVariable কে ব্যবহার করতে চাচ্ছো যেটা সম্ভব নয় এবং যার কারণেই দেখো এরর(Error) দেখাচ্ছে।




  • এছাড়া তুমি লোকাল ভেরিয়েবলকে কোন কন্সট্রাক্টর(Constructor) এর মধ্যেও ডিক্লেয়ার এবং ব্যবহার করতে পারো। Constructor কি তা আমরা পরে OOP চ্যাপ্টারে গিয়ে শিখবো।

মূল কথা হচ্ছে ওই ভেরিয়েবলগুলোকেই লোকাল ভেরিয়েবল বলা হয় যাদেরকে ডিক্লেয়ার করা হয় কোন মেথড বা কন্সট্রাক্টর এর মধ্যে এবং যাদেরকে ওই মেথড বা কন্সট্রাক্টর ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যায় না।