এটিও মূলত ইন্সট্যান্স ভেরিয়েবল এর মতই। শুধু সামনে একটা static কীওয়ার্ড থাকে। যেমন:

এটার আচরণও ইন্সট্যান্স ভেরিয়েবল এর মতোই। অর্থাৎ এটি ডিক্লেয়ার করার সময় তুমি ইনিশিয়াল ভ্যালু এ্যাসাইন করতেও পারো আবার নাও পারো।
ষ্ট্যাটিক ভেরিয়েবলকে তুমি কোন ষ্ট্যাটিক মেথডের মধ্যে ব্যবহার করতে পারো।

আর আরেকটা ব্যাপার হচ্ছে ষ্ট্যাটিক ভেরিয়েবল এর ব্যবহার বুঝার জন্যও আমাদের OOP এর কিছু কনসেপ্ট বুঝতে হবে। আপাতত ষ্ট্যাটিক ভেরিয়েবল এর ব্যাপারটি মাথায় রাখো। পরে আমরা যখন OOP চ্যাপ্টারে এটি নিয়ে কিছু আলোচনা করবো তখন পুরো ব্যাপারটি বুঝে যাবে।