ধরো তোমাকে বলা হলো, খাতায় ৮ এবং ৪ যোগ করে দেখাও। তুমি তখন ৮ এবং ৪ যোগ করার জন্য (+) চিহ্ন ব্যবহার করবে তাই না? এই (+) চিহ্নটাই মূলত অপারেটর(Operator)।
কিছু একটা অপারেশন করার ক্ষমতা যার আছে সে-ই হচ্ছে অপারেটর। তুমি খাতায় যেমন দু’টি সংখ্যা যোগ করার জন্য (+) চিহ্ন ব্যবহার করেছ তেমনি কম্পিউটার প্রোগ্রামেও এই চিহ্নগুলো ব্যবহার করে বিভিন্ন কাজ করা যায়। যেমন খাতায় (+) চিহ্নটি যোগের কাজ করেছে তেমনি কম্পিউটার প্রোগ্রামেও এই চিহ্নটি দু’টি মান যোগ করার জন্য ব্যবহৃত হয়। পার্থক্য শুধু একটাই। খাতায় তুমি এটাকে বলছো যোগ চিহ্ন আর প্রোগ্রামিং এ এটাকে বলছো অপারেটর, এই যা!
প্রোগ্রামিং এ কয়েক ধরণের অপারেটর আছে।
এ্যাসাইনমেন্ট অপারেটর(Assignment Operator)
এ্যারিথমেটিক অপারেটর(Arithmetic Operator)
রিলেশনাল অপারেটর(Relational Operator)
লজিক্যাল অপারেটর(Logical Operator)
টারনারি অপারেটর(Ternary Operator)
এগুলো সবগুলোই এক একটি ক্যাটাগরি। প্রত্যেকটা ক্যাটাগরিতেই বেশ কয়েকটি করে অপারেটর আছে। আমরা উদাহরণ সহকারে সবগুলো বিস্তারিত দেখবো।