এটির কাজ বুঝার আগে আমরা একটু অপারেন্ড(Operand) কি সেটা বুঝি। আমরা বলেছিলাম, যা কোন একটি অপারেশন সম্পন্ন করতে পারে তা-ই অপারেটর। আর অপারেটর যাকে নিয়ে অপারেশন সম্পন্ন করে সেটা হলো অপারেন্ড।
যেমন ধরো 8 + 2 এখানে + হলো অপারেটর আর 8 এবং 2 হলো অপারেন্ড।
এখন আসি (=) অপারেটর এর ব্যাপারে। এই অপারেটরটি তার ডান পাশের অপারেন্ড এর ভ্যালুকে বাম পাশের অপারেন্ডে রেখে দেয় বা এ্যাসাইন করে দেয়। যেমন:

আবার:

আবার এভাবেও হতে পারে:

আরও একটি উদাহরণ:


আমরা numberTwo ভেরিয়েবলটির ইনিশিয়াল ভ্যালু সেট করেছি 2 পরে আমাদের দরকার পড়লো numberTwo এর যা ভ্যালু আছে সেটার সাথে numberOne এর ভ্যালুকে যোগ করে যোগফল পেতে হবে। এর জন্য আমরা লিখলাম numberTwo = numberTwo + numberOne;
এই কাজটিকেই আমরা (+=) অপারেটর এর মাধ্যমে অন্যভাবে করতে পারি।

ফলাফল একই আসবে।
অর্থাৎ numberTwo = numberTwo + numberOne; এবং numberTwo += numberOne; দু’টোই একই কথা।
এটা তো আমরা যোগ করার জন্য দেখলাম।
-=, *=, /=, %=
উপরের সবগুলো অপারেটরই একইভাবে কাজ করে। প্রথমটা করেছিলাম যোগের জন্য আর উপরের গুলো যথাক্রমে বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাসের জন্য ব্যবহৃত হয়।