+ (Addition) অপারেটর:
এর কাজ তো আমরা আগেই দেখেছি। দু’টো ভ্যালুকে যোগ করার জন্য এই অপারেটরটি ব্যবহৃত হয়। যেমন:

আবার এভাবেও ব্যবহার করতে পারি:

এটি দু’টি ভেরিয়েবল এর ভ্যালুকেও যোগ করে দিতে পারে:

একইভাবে - (Subtraction) অপারেটর, * (Multiplication) অপারেটর, / (Division) অপারেটর, % (Modulus) অপারেটর এগুলোও বিয়োগ, গুণ, ভাগ ও মডুলাস এর কাজ করে।
++ (Increment) অপারেটর:
ইনক্রিমেন্ট অপারেটরটি কোন অপারেন্ডের ভ্যালু 1 বৃদ্ধি করে। নিচের কোডটি দেখো।

কোডের আউটপুট:

আমরা যখন numberOne ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি তখন এর ইনিশিয়াল ভ্যালু সেট করেছি 34 পরের লাইনেই লিখেছি numberOne++ আর ++ এর কাজ হচ্ছে অপারেন্ডের ভ্যালুকে 1 বৃদ্ধি করা। সুতরাং ভ্যালু হয়ে গিয়েছে 35।
-- (Decrement) অপারেটর:
আগেরটি ছিলো ইনক্রিমেন্ট অপারেটর যেটি ভ্যালু বাড়ায়, আর এটি একইভাবে শুধু ভ্যালু 1 কমিয়ে দেয়। উপরের উদাহরণটিই একটু পরিবর্তন করে দিলাম।

আউটপুট:
